জামালপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১
জামালপুর প্রতিনিধি: জামালপুর: জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ সময় রফিকুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ বলছে, সংঘর্ষে নয় বরং ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।



