জীবননগর আইএফএমসি'র উদ্দোগে মিনাজপুর মাঠ পাড়ায় কৃষি মাঠ দিবস পালিত
জীবননগর প্রতিনিধি: জীবননগর উপজেলা মিনাজপুর মাঠ পাড়ায় আই এফ এম সির উদ্দোগে কৃষকদের নিয়ে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয় ।বুধবার বিকাল ৩ টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠ পাড়ায় কৃষকদের নিয়ে বিষমুক্ত বিভিন্ন কৃষি চাষের উপর এ গ্রামের ১৯ জন কৃষক কৃষানীদের নিয়ে ১ মাস প্রশিক্ষন শেষে তাদের মাঝে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিটি কৃষক কৃষানীদের মধ্যে নগদ ১ হাজার ৫শত টাকা প্রদান করেন উক্ত মাট দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অনচলের আই এফ এম সির অফিসার অনুজকুমার বিশ্বাস বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকা ইউপি ১ নং ওর্য়াড সদস্য জাহিদুল ইসলাম রুপমিয়া , আলী আকবার , মিজানুর রহমান, সাংবাদিক মিঠুন , আঃ হাকিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই এফ এম সির প্রশিক্ষন সাহায্য কর্মকর্তা হাবিবুর রহমান , চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক হযরত আলী অনুস্ঠানে পবিত্র কোরআন থেকে তেলযাত করেন মাওলানা হুসাইন ।



