Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে জামায়াতের জেলা আমীরসহ গ্রেফতার ৮

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা.ফজলুর রহমান সাঈদসহ আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

অন্যরা হলেন-কালাই উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর তসলিম উদ্দীন, সেক্রেটারি সুজাউল ইসলাম, সদর উপজেলা জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল আলীম, আব্দুল বাতেন ও জামায়াত সমর্থক জোবায়ের হোসেন।

জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করছেন, এমন খবরের ভিত্তিতে জেলার শীর্ষ আট জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.