Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার চার আসামির ফাঁসি

জয়পুরধিহাট প্রতিনিধি: 
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ রায় ঘোষণা করেন তিনি।

২০০৫ সালের ৩০ নভেম্বর জয়পুরহাটের তেঘর বিশা চারমাথায় একটি চায়ের দোকানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগে নিহতের বাবা মজিবর রহমান ১৩ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানির পর আজ এ রায় ঘোষণা করা হয়।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন : তেঘর বিশা এলাকার সাফিন হোসেন, তছলিম উদ্দিন, হায়দার আলী এবং  ফরহাদ হোসেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন। মামলা চলাকালে আসামিদের মধ্যে তিনজন ক্রসফায়ারে ও একজন সন্ত্রাসীদের হাতে নিহত হন। বাকি পাঁচজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.