Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যবসায়ী

কালীগঞ্জ প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে অজ্ঞান পার্টির কবলে পড়ে ২ ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থরা হলো, ঝিনাইদহ হরিশংকরপুর গ্রামের ইয়াকুব খা’র ছেলে মকবুল খাঁ (৪০) ও শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আজিবর রহমান (৫০)। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মকবুল খা ও আজিবর নারিকেল কেনা বেচা করত। মঙ্গলবার তারা ফরিদপুরে নারিকেল বিক্রি করে রাত ৯টার দিকে তারা নিরাপদ পরিবাহনের একটি বাসে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহের ভাটই বাজারে বাসের লোকজন তাদের অজ্ঞান অবস্থায় নামিয়ে দিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ডিউটি কর্মকর্তা এএসআই শামসুর রহমান জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ২ জনের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তবে তারা এখনও অচেতন থাকায় তাদের কাছ থেকে কি পরিমাণ টাকা খোয়া গেছে তা জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.