ঝিনাইদহে দৈনিক বজ্রশক্তির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি: “অন্যায়ের বিরদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হল ‘দৈনিক বজ্রশক্তি’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠান। শুক্রবার বিকাল ৩:০০ টায় ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে দৈনিক বজ্রশক্তি’ পত্রিকার জেলা কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ও সুভাকাঙ্খিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ডাঃ মাকসুদে মাওলা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজবুত তওহীদের ঝিনাইদহ জেলা আমীর জনাব মোঃ হারুণ-অর-রশিদ এছাড়াও উপস্থিত ছিলেনÑ সাহিদুল এনাম পলব জেলা প্রতিনিধি দৈনিক সত্যপাঠ, মোঃ লিটন হোসেন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান অপরাধ তথ্যচিত্র ও শৈলকুপা প্রতিনিধি দৈনিক সত্যপাঠ, স্বপ্না সুলতানা বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা সদস্য ও বাংলাদে যুব মৈত্রী জেলা সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শাহীন আলম, জেলা ব্যুরো প্রধান দৈনিক বজ্রশক্তি, ঝিনাইদহ। দৈনিক বজ্রশক্তি পত্রিকার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম সম্রাট, সুজন বিশ্বাস, জয়নাল আবেদীন জনি প্রমূখ।



