Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টানা হরতাল অবরোধে স্বপ্নভঙ্গ রাণীশংকৈলের আলু চাষিদের

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও তা হাসি এনে দিতে পারেনি চাষিদের মুখে। পরিশ্রম সফল হলেও স্বপ্ন পূরণ হয়নি তাদের। টানা হরতাল অবরোধের কারণে নায্য মূল্য না পাওয়ায় স্বপ্নভঙ্গ হতে চলেছে কৃষকদের।
জানা গেছে, এবছর উপজেলার ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে প্রায় ৭৫ হাজার মে. টন আলুর উৎপাদন ধরা হয়েছিল। রেকর্ড পরিমাণ ফলন হলেও অপ্রত্যাশিত মূল্যপতনে সে স্বপ্ন পুরণ হচ্ছে না আলু চাষিদের। প্রতি বিঘা আলু চাষে প্রায় ২২ হাজার টাকা খরচ হলেও মাত্র ১০-১২ হাজার টাকায় তা বিক্রি করতে হচ্ছে বলে এলাকার অনেক আলু চাষি জানায়। বিগত বছরগুলোতে মৌসুমের শুরুতে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারদের ভিড় চোখে পড়ত। চলতি মৌসুমের শুরু থেকে টানা হরতাল অবরোধের কারণে পাইকারী ক্রেতারা না আসায় আলুর বাজারমূল্য অস্বাভাবিক হারে কমে গেছে। মন্দা ও হওয়ায় এলাকার চাষিরা আলু বিক্রি করে বোরো আবাদের খরচ যুগিয়ে কৃত ঋণ পরিশোধ করত। কিন্তু এবছর রাসায়নিক সার দোকানের বাঁকি, বিভিন্ন ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ পরিশোধ করাতো দূরের কথা বোরো আবাদের খরচের যোগান দিতেই হিমশিম খাচ্ছে তারা। মহাজনের ধার করা টাকা পরিশোধ করতে না পেরে অনেক কৃষক ঘর ছাড়া হয়েছে। অন্যদিকে পানির দরে বিক্রি না করে ধান-চাল-গমের মতো ঘরে রেখে দেয়ার অভয়ও পাচ্ছে না কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে আলুর ভাল ফলন হয়েছে। আলু চাষিরা মৌসুমের শুরুতে ভাল দাম পেলেও লাগাতার হরতাল অবরোধের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.