Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Primআজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সকাল সোয়া দশটায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave A Reply

Your email address will not be published.