টেকেরহাট ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেলক্যাম্প
রাজৈর মাদারীপুর সংবাদদাতা
ইসলামী ব্যাংক টেকেরহাট শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদে¦াধন করেন রাজৈর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আঃ জলিল খান। রাজৈর স্বাস্থ্য কম্পেলেক্সের ডাঃ আমেনা নুশরাত, ডাঃ পিযূষ মন্ডল, ডাঃ আবুল হাসিম শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেন। পল্লী উন্নয়ন প্রকল্পের অফিসার মোঃ আবুল কালাম আজাদ ফ্রি মেডিকেলক্যাম্প সার্বিক তত্বাবধান করেন।



