ঠাকুরগাঁওয়ে মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: “প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন,প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা অর্জিত হয়,যেন তা ইচ্ছার দৃঢ়তা” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মানবাধীকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ ২০১৫ উপলক্ষে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও এডিপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে জেলা স্কুল বড় মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বেড় হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষির্ণ করে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পড়ে ঠাকুরগাঁও এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সরকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস,বাংলাদেশ মানবাধিকার কমিশন উপদেষ্টা খলিলুর রহমান,এ্যাডভোকেট সাহ আজিজুর রহমান,ঠাকুরগাঁও জেলা স্কুলের প্রধান শিক্ষক আকতারুজ্জামান সাবু প্রমুখ।



