Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও বাংলাদেশেরপত্র অনলাই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক মহিলার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদরের সালন্দর মাদ্রাসাপাড়ার একটি পরিত্যক্ত হাস্কিং মিলের টয়লেট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুুপুরে স্থানীয়রা ওই মহিলার লাশ টয়লেটে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁও থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাড়ি কাপড় দিয়ে গলায় পেচানো ছিল। ঘটনাস্থল থেকে একটি কাস্তে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.