Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রুহিয়ায় আইডিএলসি এবং সিএসআর উইন্ডো বাংলাদেশের উদ্দ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলা করতে দেশের আট জেলায় খাদ্য সামগ্রী উপহার পৌছে দিচ্ছেন দেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিএসআর উইন্ডো বাংলাদেশ।

ঠাকুরগাঁও জেলার দায়িত্বে থাকা রফিক খান ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে রুহিয়া থানার ঘনিবৃষ্টপুর, ঘনিমহেষপুর, কুজিশহর, উত্তরাবাজার, ধনীপাড়া, আবেদপাড়া, রাজাগাঁও ও মাধবপুর এলাকায় ১০০ জন অসহায় ও হত দরিদ্র পরিবারে মাঝে সামাজিক দুরত্ত বজায় রেখে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সুয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২টি সাবান ও ২৫০ গ্রাম মরিচ বিতরণ করেন। এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছানোর পাশাপাশি তাদের মাঝে সচেতনতার বার্তাও পৌছে দিচ্ছেন তারা।

এই খাদ্য সামগ্রী বিতরণের জন্য সিএসআর উইন্ডো বাংলাদেশ-এর কাইন্ডনেস অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.