ঠাকুরগাঁও সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ২৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন,ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে ঠাকুরগাঁও সিভিল সার্জন সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম,কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ডাঃ আবু মোহাম্মদ খায়রুল কবির,মেডিক্যাল অফিসার মাতৃ সদন ডাঃ নাসিমা আখতার,আওয়ামীলীগ নেতা স্বপন চৌধুরী,সদর হাসপাতাল আর এম ও ডাঃ রুস্তম আলী,সমাজ সেবা কর্মকর্তা (হাসপাতাল) খায়রুল ইসলাম,নার্সিং সুপারভাইজার সখিনা বেগম , হাসপাতাল সুপারভাইজার হাফিজুর রহমান, হাসপাতাল ঠিকাদার সৈয়দ আবদুল করিম, মানিক মিয়া, সাংবাদিক আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের অনিয়ম দুর করা সহ হাসপাতালের রোগীদের সেবার মান উন্নত করতে ব্যাপক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।



