Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকায় মোদীর বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান

 আন্তর্জাতিক ডেস্ক: 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘এটা দুঃখজনক যে ভারতের রাজনীতিকরা অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কথা স্মরণ করে গর্ববোধ করে।

গত রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন যে, বাংলাদেশের সৃষ্টির পেছনে ভারতের অবদান ছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের মধ্যে ভারতের বিরোধের বীজ বপনের এধরনের চেষ্টা সফল হবে না। সূত্র: এপি

Leave A Reply

Your email address will not be published.