তনু ধর্ষন ও হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর কলেজ থেকে একটি মৌনমিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যেপি প্রতিবাদ সমাবেশ ও ঢাকা মাওয়া মহাসড়কের রাস্তা অবরোধ করে। এই সময় রাস্তার দুই পাশে ২ কিলোমিটার যানযট সৃষ্টি হয়। পরে প্রসাশনের আশ্বাসে আবরোধ তুলে নেয়া হয়।



