তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ‘নারির প্রতি সহিংসতা বন্ধ কর’ শ্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী গোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ‘ইয়ুথ সান’ ঝিনাইদহ শাখার পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী পালিত এ মানববন্ধনে ইয়ুথ সানের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে খুন হয় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু।



