Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তরুন প্রজন্মের ভাষায় তিলোত্তমা, তোমার জন্য…

b-2বিনোদন ডেস্ক:

সাম্প্রতিক সময়ের তরুণ প্রজন্মের কিছু অংশের ভাষা ব্যবহারের ধরন ও ভঙ্গিমা নিয়ে নির্মিত হয়েছে নাটক তিলোত্তমা, তোমার জন্য…। মহান একুশে ফেব্র“য়ারি উপলক্ষ্যে নাটকটি প্রচার করবে আরটিভি। সারোয়ার রেজার রচনায় তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আরফান নিশোসহ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, শফিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া ঘন ঘন ইংরেজি বলা ছেলে। ফ্যাশন নিয়েই থাকে। শফিকের জীবনে আচমকা একটা ছন্দপতন হয়, যখন নিচের ফ্ল্যাটে তিলোত্তমা’রা ভাড়া আসে। তিলোত্তমা তার নামের মতোই সুন্দর, øিগ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে। শফিকের কিছু একটা হয়ে যায় তাকে দেখতে দেখতে। এরকম আগে কখনো হয়নি। বন্ধুরা বলে, সে প্রেমে পড়েছে। শফিক তিলোত্তমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে। তিলোত্তমা খুব সহজভাবে মেশে, বন্ধুর মতো। ক্রমশ শফিক বুঝতে পারে এই মেয়েটি আর দশ জনের থেকে একদম আলাদা। নিজে ইংরেজিতে পড়লেও প্রায় কখনোই অকারণে ইংরেজি শব্দ ব্যবহার করে কথা বলেনা। ঝকঝকে উচ্চারণে বাংলা বলে। বাংলাও যে ‘স্মার্ট’ শোনাতে পারে, এর আগে শফিক কখনো বোঝেনি। কিন্তু শফিকের অ্যাংলিসাইজ ভাষা আর আচরণে তিলোত্তমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বদলে যেতে থাকে শফিকের ভাব, ভাষা ও চিন্তা… নাটকটি প্রচার হবে শনিবার রাত ৮টা ২০ মিনিটে।

Leave A Reply

Your email address will not be published.