Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তিনশ ইয়াজিদীকে হত্যা করেছে আইএস

আন্তর্জাতিকডেস্ক : ইসলামিক স্টেট বা আইএস ইরাকের সংখ্যালঘু ইয়াজিদী সম্প্রদায়ের অন্তত তিনশ’ সদস্যকে হত্যা করেছে। ইরাকী ও ইয়াজিদী কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে বিবিসি।

ইয়াজিদী প্রগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার মসুল শহরের কাছে তাল আফতার জেলায় এ ঘটনা ঘটে। ইরাকী ভাইস প্রেসিডেন্ট ওসমান আল নুজাইফি এ ঘটনাকে ভয়ঙ্কর ও বর্বর বলে অভিহিত করেছেন।

গত বছর মসুল দখলের পর বেশকিছু ইয়াজিদীকে বন্দী করে আইএস। তবে কেন এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছে তা বলা হয়নি খবরে।

এদিকে, শনিবার এক আত্মঘাতী হামলায় ইরাকের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া রাজধানী বাগদাদের একটি হোটেলে গাড়িবোমা হামলায় ১৩ বেসামরিক লোক নিহত হন। বিবিসি।

 

Leave A Reply

Your email address will not be published.