Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিন বছরের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম দেশ হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার :  প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ ও একে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনো কোনো নিম্নতে থাকতে চায় না। সবসময় উচ্চতে উঠতে চায়। এটা করতে যা যা করণীয় আমরা তা করব।
বুধবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাথাপিছু আয়ের ভিত্তিতে তাদের সূচকে বাংলাদেশ ‘নিম্ন আয়ের দেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘নিম্ন-মধ্য আয়ের দেশের’ কাতারে উঠেছে।

Leave A Reply

Your email address will not be published.