তীব্র শীতের আগমনী বার্তা খুলনায়
মোঃআলামিন রাব্বি,সদর প্রতিনিধি খুলনা:
তীব্র শীতের আগমনী বার্তা দিতেই হয়ত ভোর রাতে হালকা বৃষ্টি হল। পৌষের এই হালকা বৃষ্টিতে ভিজছে খুলনার বিভিন্ন সড়কের পথ ঘাট। বিভিন্ন সড়কের ঢালু স্থানে পানিও জামছে তবে এতে জনজীবনের উপর কোন প্রবাভ পড়েনি। শুক্রবার (১৮ডিসেম্বর) ভোর রাতে খুলনার আকাশ ছিল কুয়াশায় ভরা। এর মধ্যে শুরু হয় বৃষ্টি।
খুলনা নগরীর ফুলবাড়ি গেট,শিরামনি, দৌলতপুর,ফুলতলা , রৃপসা সহ আশেপাশে কিছু জেলায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খুলনা সহ আশেপাশের জেলায় ১মিলিমিটার বৃষ্টি হওয়ার রেকর্ড করা হয়েছে। এছাড়াও খুলনা বিভাগ সহ আশেপাশের জেলাগুলোতে শুক্রবার সারাদিন আকাশ মেগলা সহ হালকা বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিই তীব্র শীতের আগমনী বার্তা।
আবহাওয়া পূবাবাসে বলা হয়েছে,ঢাকা,খুলনা,চট্রগ্রাম ও বরিশাল বিভাগে ঘুরি ঘুরি অথবা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গা অস্থায়ী ভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুল্ক থাকবে।



