Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তুরস্কের সেনাবাহিনীতে চাকরির প্রলোভন, বাবা-ছেলে গ্রেফতার

তুরস্কের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এডিসি জুনায়েদ আলম সরকার। তিনি জানান, তুরস্কের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। তারাই এই চক্রের মূলহোতা।

দুপুরে ডিবি কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরবেন ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

Leave A Reply

Your email address will not be published.