তুরাগে স্কুলে মহিলা সাংবাদিকের শ্লীলতহানী, নগদ টাকা ও গলার চেইন লুট
ভ্রাম্যমান প্রতিনিধি: রাজধানীর তুরাগ থানাধীন ফুলবাড়ীয়া বাজারে মোশারফ হাই স্কুলে বর্জ্যশক্তি পত্রিকার ভাম্যমান প্রতিনিধি শামীমা খানম তথ্য সংগ্রহ করতে গেলে স্কুল কর্তৃপক্ষ তাকে শ্লীনতাহানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ মতে জানা যায়, শনিবার দুপুরে ১০ নং সেক্টর ১নং রোডের ফুলবাড়ীয়া বাজারে মোশারফ হাই স্কুলে সাড়ে বারো’টা থেকে সাড়ে তিন’টা পর্যন্ত তাকে আটকিয়ে রেখে বিভিন্ন পর্যায়ে তাকে ভয়-ভীতি, শ্লীলতাহানীসহ বিভিন্নভাবে হায়রানী করেছে। সাংবাদিক শামীমা খানম প্রত্রিকা অফিসের অনুমতি সাপেক্ষে ওই স্কুলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভিতরে ঢুকে তথ্য সংগ্রহ করার সময় স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা মোশারফ, তার স্বামী স্কুল প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন ও তার ছেলে স্কুলের সভাপতি মেহতাব বিভিন্নভাবে তাকে হয়রানী ও পরে অকথ্য ভাষায় গালাগালি, স্কুলের শিক্ষার্থীদের দিয়ে প্রধান শিক্ষিকা নিজে সাংবাদিকের শ্লালীনতাহানী করে তার কাছ থেকে ব্যাগ, মোবাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং গায়ে হাত তোলারমত অবস্থা করে স্কুল প্রতিষ্ঠাতা।
এক পর্যায়ে খবর পেয়ে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থালে পৌছিয়ে সাংবাদিককে স্কুল থেকে বের করে দেয় আর বলে এইটা আমরা দেখতেছি আপনি কোন অভিযোগ করবেন না। সে বাসায় এসে তার ব্যাগ চেক করতে গেলে ১৭,৪০০/-(সতের হাজার চারশত) টাকা, গলায় থাকা এক ভরির স্বর্ণের চেইনসহ প্রয়োজনীয় কাগজপত্র সব লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে তুরাগ থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার ওসি মাহাবুবএ খুদা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।



