Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যানসি

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ইতোমধ্যে সেরে ফেলেছেন আংটি বদল। আর পাত্র হলেন অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহসিন মেহেদী। মঙ্গলবার (২৪ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ন্যানসি।

তিনি বলেন, ‘আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারব। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারব। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলব।’

ন্যানসি জানান, মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

ইতোমধ্যে ন্যানসি তার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ‘গট এনগেজড’ উল্লেখ করেছেন। জানা যায়, সম্প্রতি ন্যানসির সঙ্গে তার দ্বিতীয় স্বামী জায়েদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.