Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাকোপ উপজেলা মহিলা আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন সম্পন্ন।

dacope khulna pict-16.05
দাকোপ(খুলনা) প্রতিনিধি: 
দাকোপ উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাদিজা আকতার সভাপতি ও অধ্যাপক লিপিকা বৈরাগী সাধারণ সম্পাদক নির্বাচিত। গতকাল শনিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খাদিজা আকতারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম নূর আফরোজ আলী।সম্মেলনের উদ্ভোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,জেলা আওয়ামীলীগনেতা মুনসুর আলী খান,রঘুনাথ রায়,জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি বেগম রোকেয়া খানম,উপজেলা আ’লীগনেতা শেখ আব্দুল কাদের,শেখ গোলাম হোসেন,চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আককেল। বক্তৃতা করেন চালনা পৌর আ’লীগ সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস,জেলা মহিলা আ’লীগেরনেতা জয়ন্তী রানী সরদার,শাহিদা ইসলাম নয়ন,বিজলী বৈদ্য,মাহমুদুন্নবী ডলার,লিপিকা বৈরাগী,সুফলা মন্ডল,জেসমিন আকতার,কমলেশ গোলদার,ছাত্রনেতা রতন কুমার মন্ডল প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে খাদিজা আকতারকে সভাপতি এবং অধ্যাপক লিপিকা বৈরাগীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.