দিনাজপুরের মন্দিরে বোমা হামলা; বগুড়া পলিটেক্যানিকেলের ছাত্রসহ গ্রেফতার দুই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইসকন মন্দিরে কীর্তনে দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িত সন্দেহে শরিফুল ও মোসাদ্দেক নামে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে শরিফুলকে হামলার পরপরই ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এর মধ্যে শরিফুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শওকত আলীর ছেলে। সে বগুড়া বেসরকারী পলিটেক্যানিকেল কলেজের ছাত্র।
গুলিবৃদ্ধরা হলেন, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের বিরেন্দ্র রায়ের ছেলে মিঠুন চন্দ্র রায় (৩০) ও ইসানিয়া গ্রামের রেবতী মহন রায়ের ছেলে রঞ্জিত মহন রায়(৪০)।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে মন্দিরে মিটিং চলাকালে এই ঘটনা ঘটে। গত শনিবার রাত ১ টার দিকে কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলায় যাত্রা পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৭ জন আহত হয়। এই ঘটনার মাত্র ৬ দিনের ব্যবধানে একই উপজেলায় মন্দিরে বোমা হামলা ও গুলি চালানোর ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গছে. বৃহসাপতিবার সন্ধ্যা থেকে নিলাহার কৃষ্ণ ভাবনা মৃত সংঘ (ইস্কন) মন্দির পরিচালনা কামিটির মিটিং চলছিল। মিটিং চলাকালে রাত পৌনে ৮ টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা প্রথমে বোমা ছুড়ে, পরে গুলি চালায় । এ সময় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার পর এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার রুহুল আমিন ঘটনা স্থলে ছুটে যান।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। তিনি এ সময় সবাইকে শান্ত হওয়ার আহবান জানালে পরিস্থিতিতি নিয়ন্ত্রণে আসে।
কাহারোল থানার ওসি মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদেরকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক শরিফুল ইসলামকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



