দিনাজপুরের ৫টি পৌরসভা নির্বাচনে ১৯ জনের প্রার্থীতা প্রত্যাহার
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৫টি পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৪ জন মেয়র, ১জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১৪ জন কাউন্সিলর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। মেয়র পদে জেলার ৫টি পৌরসভায় ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬১ জন ও কাউন্সিলর পদে ২০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, রোববার ১৩ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। দিনাজপুর পৌরসভায় ৫ জন মেয়র, ৫৪ জন কাউন্সিলর ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, বিরামপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন, ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৬ জন এবং হাকিমপুর পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীতা প্রত্যাহারের পর জেলার ৫টি পৌরসভায় মেয়র পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬১ জন ও কাউন্সিলর পদে ২০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যাহার মেয়র প্রার্থীদের মধ্যে বীরগঞ্জ পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক আলী মিয়া, হাকিমপুর পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সুমন খন্দকার, ফুলবাড়ী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম ও বিরামপুর পৌরসভায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হুমায়ুন আহমেদ প্রার্থীতা প্রত্যাহার করেছেন



