দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ঠাকুরগাঁও জেলা শাখা
আব্দুল আওয়াল, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : দিনাজপুর জেলার বীরগঞ্জ জয়নন্দ ইস্কন মন্দিরে ধর্মসভায় প্রকাশ্যে বোমা হামলা ও গুলিবর্ষণ এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) কেন্দ্রীয় কমিটির সভাপতি পু®প শীলা শ্যাম দাস, সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস, নাম হাট্ট ইস্কন এর সুসুম গৌরাঙ্গ দাসসহ আরো অনেকে বক্তব্য দেন। এ সময় বক্তারা অবিলম্বে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ঠাকুরগাঁও জেলা শাখা



