দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ইতালির নাগরিক আহত
দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালি নাগরিক ডা. পিয়েরো প্রিজম – ছবি : মো. রুবেল ইসলাম (ইমন)
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ডা. পসিয়ারো পিচস (৫০) নামে এক ইতালীয় নাগরিক আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের বিটিআরসি বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন জানান, ডা. পিয়েরো প্রিজম একজন ধর্মযাজক। দিনাজপুর স্যানভিন সেন্ত হাসপাতালের এই চিকিৎসক সুইহারী ক্যাথলিক মিশনের নাভানা টেকনিক্যাল স্কুল চত্বরে বসবাস করেন। প্রতিদিনের মতো বুধবার সকালে বাই সাইকেলে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলে ২/৩ জন আরোহী তাদের উপর হামলা করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার রহুল আমিন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করে দুর্বৃত্তরা।


