দিনাজপুরে দৈনিক বজ্রশক্তি'র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি দিনাজপুর নগরীর প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে। পরে দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠান, কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হুদা দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন, আবু সুফিয়ান, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, দৈনিক বজ্রশক্তির পাঠক ও শুভাকাঙ্খীবৃন্দ।



