Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুরের কাহারোল উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে মুকুন্দপুর ইউপি’র রামপুর ষোল মাইল নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

কাহারোল থানা ও হাইওয়ে পুলিশ জানায়, গতসোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ও বীরগঞ্জ থেকে ৬ জন যাত্রী নিয়ে রামপুর অভিমুখী অটোচার্জারের সঙ্গে রামপুর ষোল মাইল নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কাহারোল উপজেলার রামপুর গ্রামের ধনারাম রায়ের ছেলে গোকুল (৪৫), ডহন্ডা গ্রামের রবিন চন্দ্র রায়ের ছেলে শুভ চন্দ্র রায় (২২) ও একই গ্রামের মৃত অখিল চন্দ্র রায়ের ছেলে বৈশাগু (৬৮) মারা যান।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল হতে হাইওয়ে পুলিশ আশংঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহতরা হলেন- কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের ইসুকান্ত রায় (৪৫), নিপেন চন্দ্র রায় (৬৫) ও রামবাবু রায় (৩৮)।

Leave A Reply

Your email address will not be published.