দ. আফ্রিকাকে ১২১ রানের টার্গেট শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১২১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দিলশানের ৩৬ রান ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন এবট, ফাঙ্গিসো, বেহারডিয়েন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় যে ম্যাচটি হতে পারতো আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, সেই ম্যাচটিই স্রেফ নিয়মরক্ষার। আগের ম্যাচেই ইংল্যান্ড যখন শ্রীলংকাকে হারিয়ে দিল, তখন বিদায় ঘটে গেছে দক্ষিণ আফ্রিকারও। এই ম্যাচে শ্রীলংকা মাঠে নেমেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ছাড়াই। তার পরিবর্তে লংকানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্ডিমাল। মূলতঃ ইনজুরির কারণেই দলে নেই ম্যাথিউজ। তার সঙ্গে ইনজুরিতে পড়েছেন চামিরা দুষ্মন্তেও। এ কারণে দুটি পরিবর্তণ লংকান দলে। সুরঙ্গা লাকমালা এবং শেনান জয়সুরিয়াকে নেয়া হয়েছে এ দু’জনের পরিবর্তে।


