Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধর্মপাশায় ইটের আঘাতে মন্দিরের সেবায়েত আহত

ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাধা গোবিন্দ মন্দিরের ভেতরে গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে সুধীর চন্দ্র শীল (৭৫) নামের এক সেবায়েত গুরুতর আহত হয়েছেন। তাকে ওইদিন রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধন চন্দ্র সিংহ জানান, ধর্মপাশার সদর ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দিরে শনিবার রাত আটটার দিকে শ্রীমত ভাগবত পাঠ চলছিল। এ সময় মন্দির সংলগ্ন পশ্চিম পাশের সড়ক থেকে দুর্বৃত্তরা সেখানে কয়েকটি ইটের টুকরো ছুঁড়ে মারে। একটি ইটের টুকরো সেবায়েত সুধীর চন্দ্র শীলের ডান পায়ের হাঁটুতে লেগে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা চেয়ে ও দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য ওইদিন রাতেই মন্দির কমিটির পক্ষ থেকে থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক রায়হান উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বরকম চেষ্টা অব্যাহত রয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.