Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপন্ন

IMG_20151216_071220

আল ইমরান হোসেন,নওগাঁ প্রতিিনধি: নওগাঁ জেলাতে গত বছরে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিক থেকে প্রচন্ড কনকনে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা পড়েছিল। কিন্তু এই বছরে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচন্ড কনকনে হাড়কাঁপানো শীত পড়েছে। প্রচন্ড কনকনে শীতের কারণে জনজীবন বিপন্ন ভাবে কাটছে। শীতের গরম পোশাক না থাকায় গরীব শ্রেণি মানুষের মানবেতর জীবন যাপন করছেন। এই গরীব শ্রেণির মানুষের একমাত্র পন্থা হচ্ছে, রিকশা, ভ্যান, চালিয়ে দুমুঠো খাবারের যোগাড় করা। আর এই কনকনে শীতের কারণে সকাল সকাল রিকশা, ভ্যান নিয়ে বের হতে পারছেন না। অন্য দিকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। বাস,ট্রাক,বেডফোর্ড, মাইক্রোবাস, মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এতে মাঝে মাঝে অকাংখিত দূর্ঘটনাও ঘটছে বলে জানা যায়। প্রচন্ড কনকনে শীতে ছোট বাচ্চা ও প্রবীণ লোকেরা নানা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হচ্ছে।কনকনে শীত নিবারণের জন্য লোকজন খড়ে আগুন জ্বালিয়ে শরীরকে একটু গরম করার প্রচেষ্টা করছেন।”

Leave A Reply

Your email address will not be published.