মধুখালীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত
রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় ও গাম্ভীর্যের মদ্যদিয়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়। সখালে বঙ্গবন্ধু স্মৃতি মোড়ালে তাঁর প্রতিকৃতিত্বে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মধুখালী প্রেসক্লাব জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাল্যদান শেষে দোয়া করা হয়। উপজেলা বিএনপি সকালে রেলগেটস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বিকালে আলোচনা সভা করেন। উপজেলা প্রশাসন ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করে। ভোরে বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রইফের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও ডুমাইনে শহীদ মুক্তিযোদ্ধা মফিজুরের কবর জেয়ারত শেষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ আনসার ভিডিপি, বয়েস্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সমাবেশও কুচকাউজ এবং ডিসপ্লে প্রদর্শন। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে সালাম গ্রহন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা এ সময় তার সাথে ছিলেন মধুখালী থানা ইন-চার্জ মো. রুহুল আমিন। পরে ওই মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বীরমুক্তিযোদ্ধাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে বীর মুক্তিযুদ্ধা ও সুধিসমাজ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



