Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় রজত জয়ন্তী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

IMG_20160411_111800ইমরান হোসেন, নওগাঁ: স্মৃতির টানে অতীত মনে পড়ুক বার বার এই প্রতিপাদ্যকে বাস্তবিত করার লক্ষ্যে নওগাঁয় ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ, পূর্ণ মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার সকালে ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই বর্ন্যাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সিনিয়র শিক্ষক ও দাতা সদস্য,ঢেকড়া উচ্চ বিদ্যালয় এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি মো: মোজাম্মেল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ড.মো আমিনুর রহমান, জেলা প্রশাসক, নওগাঁ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়াসিউর রহমান, , এবং ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শাহিনুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: বজলুর রশীদসহ উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং গুন্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিকালে পূর্ণ মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলােদশ চলচিত্রের কৌতুক অভিনেতা চিকন আলী উপস্থিত থেকে কৌতুক ও গান পরিবেশন করেন। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নাচ-গান পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.