Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন কোন প্রস্তাব পাননি আলভেজ

স্পোর্টস ডেস্ক:s-9

বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ জানিয়েছেন, এখনও তিনি বার্সা থেকে নতুন কোন চুক্তির ব্যাপারে প্রস্তাব পাননি। তিনি আরো জানিয়েছেন, তার ভবিষ্যত নিয়ে তিনি চিন্তিতও নন। কাতালান ক্লাবটির সঙ্গে পূর্বের চুক্তি অনুযায়ী আলভেজকে আরো ছয় মাস থাকতে হবে। আর চুক্তি শেষ হবার আগে তাকে অন্য কোন ক্লাবের সঙ্গে আলোচনা করতে হবে। এদিকে ৩১ বছরের এ তারকার বর্তমান লক্ষ বার্সেলোনাতেই থেকে যাওয়া। তবে তার ভাষ্য অনুযায়ী নতুন কোন চুক্তিতে আসছে না দলটি। আলভেজ বলেন, ‘আমার আগামী গ্রীষ্ম পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি আছে। আমি এখানকার ফুটবলার আর আমি এ ক্লাব ছাড়তেও আগ্রহী না। আমি চুক্তি অনুযায়ী শেষ ছয় মাস নিজের সেরাটা দিয়ে খেলতে চাই। পরে কি হয় তা দেখা যাবে।’ ব্রাজিলিয়ান তারকা আরো বলেন, ‘এই মুহূর্তে আমি ক্লাবের পক্ষ থেকে নতুন কোন চুক্তির প্রস্তাব পাইনি। তবে আমি নিশ্চিন্তে আছি।’

Leave A Reply

Your email address will not be published.