নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা : নবনির্বাচিত প্রেসিডেন্ট
আর্জেন্টিনার নব নির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল দলের মরিসিও মাকরি দেশটিকে একটি ‘চমৎকার’ নতুন যুগ উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করার পর তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি জানান, তার দেশে একটি চমৎকার যুগ শুরু হতে যাচ্ছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী ড্যানিয়েল স্কিওলি পরাজয় মেনে নেয়ার পর মরিসিওর উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। আজ থেকে যুগের পরিবর্তন হতে যাচ্ছে, যা হবে অত্যন্ত চমৎকার।’



