নবাবগঞ্জে জমাজমির জেরধরে মারপিঠ ভাংচুর লুটপাট আটক-৩
এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে গাছের সাথে বেঁধে হত্যার উদ্দেশ্য একজনকে মারপিঠ ও ভাংচুর লুটপাট করায় পুলিশ ৩ জনকে আটক করেছে।। শুক্রবার ভোর ৬টায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ক্রয় করা ভোগ দখলীয় জমিতে অবৈধ ভাবে দখল করার জন্য একটি দূষ্কৃতিকারী দল দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তর্পনঘাট মৌজায় তাদের বসতবাড়ীর প্রাচীর ভাংচুর করে লুটপাট চালায় প্রতিপক্ষরা। এ সময় বাড়ীর মালিক আব্দুর রশিদের পুত্র মোঃ আব্দুল বারেক বাঁধা দিতে গেলে ওই সন্ত্রাসীরা মাথায় ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে গুরুতর জখম করে অপর দিকে বাড়ীতে ঢুকে ৮ আনা ওজনের স্বর্ণের সাগরীকা বালিকা ও সোকেজের ড্রয়ারে থাকা তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বারেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। পরে থানায় সংবাদ দিলে এ এস আই মোঃ আতিক সঙ্গিয় ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেন। এলাকা বাসী ও পুলিশ জানায় পার্শ্ববর্তী বৈদাহার গ্রামের মৃত জহর আলীর পুত্র শফিকুল ইসলাম (৪৫), আনিছুর রহমান (৪০), আবুল ফজল (৫০), রফিকুল ইসলাম (৩২) ওই বাড়ীর জমিতে তারা অংশ পাবে এমন মিথ্যা অজুহাতে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে ওই বাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় মোছাঃ সুলতানা বেগম, আঙ্গুরা বেগম এগিয়ে আসলে তাদেরকে মারপিঠ করে অভিযুক্তরা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ওমর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ওই জমিটির কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে শফিকুল ও তার অনুসারীরা তাদের দাবীর স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে এ হামলা চালিয়েছে। নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন এ ঘটনায় মামলা নিয়েছি ও ভাংচুর লুটপাটে অভিযুক্ত ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, বৈদাহার গ্রামের মৃত জহর আলীর পুত্র আনিছুর রহমান (৪০), আবুল ফজল (৫০), রফিকুল ইসলাম (৩২)।



