নবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী আদেশাবলী বিষয়ক কর্মশালা
রুহুল আমিন প্রধান, নবাবগগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্দোগে এবং ল্যাম্ব দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার বেলা ১১টায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর উপর এক কর্মশালা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী। কর্মশালায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে পাওয়ার পয়েন্ট প্রদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার। ল্যাম্ব দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্পের পক্ষে প্রতিনিত্ব করেন প্রকল্প কর্মকর্তা উৎপল মিনজ ও ট্রেইনার কলিস্তিনা মারান্ডী ।ওই কর্মশালায় উপজেলার বিভিন্ন এনজিও উপস্থিত ছিলেন



