নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে সমাবেশ
এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ:দিনাজপুরের নবাবগঞ্জে রোববার দুপুরে দিনাজপুর কারিতাস অঞ্চলের উদ্যোগে ও কারিতাস এসডিডিবি’র আয়োজনে ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই প্রকল্পের ফিল্ড অফিসার বিনয় কুজুর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, কুশদহ ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজ, প্রকল্প অ্যালিনেটর নুইচ সরেন, ইউপি সচিব মো. মোস্তফা জামান, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান বাবু প্রমুখ। সমাবেশে ওই ইউনিয়নের প্রতিবন্ধী নারী-পুরুষ ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল



