Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত

মোহাম্মদ হাসিম উদ্দিন, নবাবগঞ্জঃ দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহীদ মিনার চত্ত¡র হতে শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার জণসমর্থক। র‌্যালি শেষে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সা:সম্পাদক জিয়াউর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সা:সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল এমাম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ:সভাপতি আমির হোসেন, ডাঃ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইউনুস আলী তালুকদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সা:সম্পাদক মোছাঃ পারুল বেগম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর পৌর মেয়র মোঃ লিয়াকত আলী সরকার (টুটুল), উপজেলা যুবলীগের আহব্বায়ক রায়হানুল ইসলাম রানা, স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুত কমিটির আহব্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম সবুজ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.