নবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায়
নবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারি পরিচালক মোছা. মমতাজ বেগম বিশেষ অভিযান পরিচালনা করে আফতাবগঞ্জ বাজারে ৪টি হোটেল রেস্তোরায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোকছেদুল মোমিন জানান, ওই বাজারের হোটেল মালিক নুরুল ইসলামের ৪ হাজার, মুক্তার হোসেনের ২ হাজার, আবদুস সামাদের ২ হাজার, তরিকুল ইসলামের ২ হাজার টাকা পৃথক পৃথকভাবে আদায় করেছেন।



