নবাবগঞ্জে যুবলীগ নেতাকে মারপিট; বাড়ীঘর ভাংচুর
রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামী যুবলীগ নেতাকে মারপিট শেষে বাড়ীঘর ভাংচুর করে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচাঁন গ্রামের যুবলীগ নেতা মোঃ কামরুজ্জামান’কে পূর্ব শত্রুতার জের ধরে রোববার দিবাগত রাতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে হামলা করে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুত্বর জখম করে। পরে তারা ঘরের জানাল-দরজা সহ আসবাবপত্র ভাংচুর করে। গ্রামবাসী আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। আহত কামরাজ্জামান সাংবাদিকদের জানান- তিনি পতœীচাঁন গ্রামে তার বড় ভাইয়ের বাড়ীতে নবান্ন উৎসবের দাওয়াত খেতে আসছিলেন। এদিকে তার ভুট্টা ব্যবসার ৪ লাখ ৫৩ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষরা। এ ঘটনায় ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম, সিরাজুল ইসলাম ও কালাম মুন্সি সহ ৩০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দাখিল করেছে। এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- দু’টি অভিযোগ দাখিল করা হয়েছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।



