নবাবগঞ্জে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃমনিরুজ্জামান সরকার জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে হত দরিদ্র শীতার্থ মানুষের জন্য কম্বল বিতরণের অংশ হিসাবে উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার ২শত ৫০টিকম্বল বরাদ্ধ পাওয়া গেছে। ওই কম্বল গুলো ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বেলা ১১টায় ১নং জয়পুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে বিতরণে উপস্থিত ছিলেন ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের এপিএস মোঃ সায়েম সবুজ । এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার ,১নং জয়পুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়নুল হক চৌধুরী ওই পরিষদের সচিব মো. লোকমান ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সকল ইউপি সদস্য ।



