নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৩ আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ১৩ আরোহীর কথা বলছে। তবে নরওয়ের পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় এতে ১৪ আরোহী ছিলেন।প্রাথমিক হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানাতে পারেননি দক্ষিণ নরওয়ের উদ্ধার সমন্বয় সেন্টারের এক মুখপাত্র।
এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত এলাকায় আবহাওয়ার কোনো সমস্যা ছিলনা বলে জানিয়েছে স্থানীয় অধিদফতর। জানা গেছে আরোহীদের ১১ জন ছিল স্ট্যাটওয়েল তেল কোম্পানির কর্মী। বিবিসি।