Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

karadondo picনারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত কাল সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত ও জেলা দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক মামুনুর রশিদ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আঃ কাইউম, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সকলের বাড়ি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকাতে। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, ২০০২ সালের ২০ ফেব্র“য়ারি সিদ্ধিরগঞ্জের মৌচাকের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে ডেকে নিয়ে তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত কাল এ রায় ঘোষণা করেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.