নিজেদের মাঠে ৪-০ গোলে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে স্বাগতিকরা। একচেটিয়া খেলে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল দিতে পারেনি বিশ্বকাপ খেলা অজি ফুটবল দল।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। সেবারও চার গোল খেয়েছিল বাংলাদেশ প্রথমার্ধে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেও কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পক্ষে টিম ক্যাহিল হ্যাটট্রিক করেন। ৪৩ মিনিটের সময় ফ্রি কিক থেকে বল পেয়ে ফাঁকায় থাকা মিলে জেডিনাক চতুর্থ গোলটি করেন। ৩৭ মিনিটে টিম ক্যাহিলের তিন গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। সাড়ে পাঁচটায় শুরু হওয়া এ খেলার ষষ্ঠ মিনিটেই টিম ক্যাহিলের সহজ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর বাংলাদেশ খেলায় খানিকটা ফেরার চেষ্টা করলেও কুলিয়ে উঠতে পারছে না। প্রায় ২০ হাজার দর্শকের সামনে ৩২ মিনিটের সময় জটলা থেকে দ্বিতীয় গোল আদায় করে নেন কাহিল। ৩৭ মিনিটের সময় তৃতীয় গোল করেন ক্যাহিল। প্রথমার্ধের ৭৯ শতাংশ সময় বল ছিল সফরকারীদের পায়ে। তারা পাঁচটি কর্নার পেলেও বাংলাদেশ পায়নি একটিও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে স্বাগতিকরা।



