Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিষিদ্ধ ফকনার!

স্পোর্টস ডেস্ক:
সপ্তাহখানেক আগেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার হয়েছিলেন অস্ট্রেলিয়ান জেমস ফকনার। আর এই অপরাধে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে চার ম্যাচ সাসপেন্ড করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর অর্থ দাঁড়াচ্ছে আগামী আগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও প্রথম দুটো ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একটি ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না এই ক্রিকেটার। আর, এর ঠিক পরই অক্টোবরে আসবে বাংলাদেশ। সেদিক থেকে, বাংলাদেশ সফরের ঠিক আগেই নিষেধাজ্ঞাদেশ পাচ্ছেন ফকনার। যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ফকনার। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলছেন, ‘ফকনার নিজের ভুল মেনে নিয়েছে। নিজের আচরণের জন্য ও খুবই দুঃখিত।’ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ফকনারের সঙ্গে ছিলেন অজি উইকেটকিপার টিম পেইন। তাকেও ভর্ৎসনা করেছে সেদেশের বোর্ড। অ্যাশেজে সুযোগ না পাওয়া ফকনার ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন।

Leave A Reply

Your email address will not be published.