Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির কলম বিরতি

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতি অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু করেছে।
সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর অনিয়মিত অফিস করা, দলিল লেখকদের সাথে অসদাচরণ, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে উপজেলার সকল দলিল লেখক একযোগে কলম বিরতি পালন শুরু করে।
এ বিষয়ে সমিতির সভাপতি মো. লোকমান হোসেন জানান, বর্তমান সাব-রেজিস্ট্রার নিয়মিত অফিস করেন না, অফিসে আসলেও দেরি করে আসেন। এতে উপজেলার জনগণ ভোগান্তির শিকার হন। এছাড়াও তিনি দলিল লেখকদের সাথেও ভাল আচরণ করেন না। তিনি আরো বলেন, এ বিষয়ে বার বার আমরা চেষ্টা করেছি পরিবেশ স্বাভাবিক করতে, কিন্তু তিনি তা মানেন নি। তাই আমরা বাধ্য হয়েছি কলম বিরতি পালন করতে। যদি এতেও সমাধান না হয়, তা হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করবো। এ বিষয়ে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।
সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি।

Leave A Reply

Your email address will not be published.