নোয়াখালীর সোনাইমুড়ীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর ২০২২ তারিখ সোমবার সন্ধ্যা ছয়টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের মাননীয় এমামের নিজ বাসভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল- আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আমাদের করণীয়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে হেযবুত তওহীদের মাননীয় এমাম বলেন, উগ্রবাদী ও সাম্প্রদায়িক চিন্তা চেতনার বিপরীতে ইসলামের সঠিক আদর্শ তুলে ধরতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। আর এ কারণেই বারবার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী অপশক্তির টার্গেট হয়েছেন আন্দোলনের নেতা কর্মীরা। হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলার সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মাননীয় এমাম। পাশাপাশি হেযবুত তওহীদের উদ্যোগে সোনাইমুড়িতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।